Showing posts with label হাতের লেখা. Show all posts
Showing posts with label হাতের লেখা. Show all posts

Monday, 20 September 2021

বেশি বিস্কুট খেলে যে সব ক্ষতি হতে পারে

বেশি বিস্কুট খেলে যে সব ক্ষতি হতে পারে

 

বেশি বিস্কুট খেলে যে সব ক্ষতি হতে পারে

রিপোর্টার
  •  সংবাদ সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ 
  •  
  •  ৫৭ বার দেখা হয়েছে
বেশি বিস্কুট খেলে যে সব ক্ষতি হতে পারে

আড্ডা কিংবা ছোটখাটো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে বাঙালি বিস্কুট পরিবেশন করেন। তবে অধিক বিস্কুট খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও যে ভালো না তা অনেকের অজানা। বিস্কুটে অত্যধিক পরিমাণ ক্যালরি থাকে। থাকে অত্যধিক চিনি, ফ্যাট। যা শরীরের পক্ষে বেশি ভালো নয়।

অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফল মারাত্মক হতে পারে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেছে মারাত্মক রোগ হতে পারে অতিরিক্ত বিস্কুট খেলে।

বিস্কুটে অত্যধিক পরিমাণ ক্যালোরি থাকে। অনেক সময় চিনি, ফ্যাটের পরিমাণ বেশি থাকে। যা শরীরের পক্ষে বেশি ভালো নয়। প্রতিদিন পাঁচটি করে বিস্কুট বা কেক খেলে আপনার স্মরণশক্তির উপর প্রভাব পড়তে পারে।

যাদের শরীরে celiac জাতীয় রোগ রয়েছে, তাদের শরীরে অত্যধিক খারাপ প্রভাব ফেলতে পারে রোজকার বিস্কুট। গ্লুটেন অ্যালার্জি যাদের আছে, তাদেরও হতে পারে একাধিক সমস্যা।

অ্যালার্জি হতে পারে বেশি পরিমাণ বিস্কুট খেলে। এছাড়া বেশিরভাগ বিস্কুটে থাকে প্রচুর পরিমাণে ময়দা। যে কারণে অনেকের অর্শ দেখা দিতে পারে।

তবে ডাইজেস্টিভ বিস্কুটের কিছু গুণও আছে। প্রথমত এই বিস্কুট সরাসরি শরীরে অনেক এনার্জি দেয়। এটি শরীরে রক্তের জন্য ভালো। এটিতে ফাইবার থাকে, সেই কারণে এটি সহজে হজমে সাহায্য করে।

স্মৃতি ঠিক রাখতে যেসব খাবার বাদ দিবেন

স্মৃতি ঠিক রাখতে যেসব খাবার বাদ দিবেন


কিছু খাবার আছে যা খেলে স্মৃতিশক্তি প্রখর হয়, আবার কিছু খাবার স্মৃতিশক্তি কমিয়ে দেয় গবেষকেরা বলেন, মানসিক শারীরিক দুভাবেই সুস্থ থাকা জরুরি মানসিক স্বাস্থ্য ঠিক রাখার বিষয়টি অনেকে এড়িয়ে যান মস্তিষ্কে যদি ক্ষুরধার স্মৃতিশক্তি চান, তবে খাদ্য তালিকা থেকে কিছু খাবার ছেঁটে ফেলতে হবে স্মৃতিশক্তি ধরে রাখতে যেসব খাবার এড়িয়ে যাবেন তার তালিকা দেখে নিন:  সামুদ্রিক খাবার: সামুদ্রিক অনেক খাবারে অতিমাত্রায় পারদ থাকে, যা মস্তিষ্কের জ্ঞান আহরণ বিষয়টিকে বাধাগ্রস্ত করে প্রতি সপ্তাহে যদি তিনটির বেশি টুনা বা অন্য সামুদ্রিক মাছ খাওয়া হয়, তবে স্মৃতিশক্তিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে  প্যাকেটজাত খাবার: কোনো কিছু মনে রাখতে পারছেন না? বেশি বেশি ট্রান্স ফ্যাট এর জন্য দায়ী কোনো শব্দ বা বিষয় ভুলে যাওয়ার সমস্যা তৈরি করে ধরনের ক্ষতিকর চর্বি সাধারণত কারখানায় উদ্ভিদের তেল থেকে তৈরি এই চর্বি স্ন্যাক খাবার প্যাকেটজাত ভাজা খাবারে ব্যবহার করা হয়  চিনিযুক্ত খাবার: যেসব খাবারে বেশি বেশি চিনি বা ফ্রুকটোজ থাকে এবং চিনি দিয়ে ভাজা তা এড়িয়ে যাবেন এটি মনোযোগ শেখার ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়  লবণাক্ত খাবার: বেশি লবণ খাওয়া শরীরের জন্য ভালো নয় যেসব খাবারে বেশি সোডিয়াম থাকে, তা খেলে চিন্তাকে ভারসাম্যহীন করে তোলে  স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি: যাঁরা অতিরিক্ত পিৎজা বা পাস্তা খান, তাঁরা স্মৃতিশক্তি বাড়াতে এই খাবার ছেড়ে দিতে পারেন অতিরিক্ত সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার খেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়


 সুন্দর করে বংলা লিখুন

সুন্দর করে বংলা লিখুন

 সুন্দর করে বংলা লিখুন


মমিনুল ইসলাম মোল্লা,  বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে আমরা শুদ্ধভাবে বাংলা বলব। পাশাপাশি সুন্দর করে বাংলা লেখাও আমাদের দায়িত্ব।

বিশেষ করে ছাত্র-ছাত্রীদের হাতের লেখা সুন্দর করা আবশ্যক। আমরা বাংলাতে যা কিছু লিখি তা অবশ্যই অ থেকে ( ঁ ) পর্যন্ত বর্ণ দিয়ে লিখি। সুতরাং এ বর্ণগুলো লাইন সোজা রেখে বইয়ের অক্ষরের মতো সাজিয়ে লিখলে আপনার হাতের লেখা অবশ্যই প্রশংসা লাভ করবে। কিন্তু বিনা প্রয়োজনে এগুলো আমরা প্র্যাকটিস করি না। তাই হাতের লেখা নিয়ে প্রায়শঃ ছাত্র-ছাত্রীদেরকে কথা শুনতে হয়। একটি গল্পের মাধ্যমে বাংলা হাতের লেখা চর্চা করলে লেখা আরো সুন্দর ও দ্রুত হবে। গল্পটি এরকমঃ ঈদের দিন। চাঁদপুরের কংশ মিয়া ঊন-শিশি ঔষধ খেলেন। নামাজ শুরু হয়ে যাচ্ছে। অথচ; ঋকদ গাঢ় লাল টুপিটা কোথায় ঠাওর করতে পারছেন না। গিন্নিকে ডাকায় ও বল্ল, উফঃ হয়তো ক্ষণাঝপুরে ঢাভকুর ভাষায় ফেলে এসেছো। নাতনী ইলা নানার মাথার দিকে দৃষ্টি রেখে  ঈষৎ রঙ মাখানো হাসিতে টেনে টেনে বল্ল-আমি ব-ল-ব-না, ব-ল-ব-না। তখন বুড়ো হাঁকালো-ঐরাবত-ঘোড়া গেল তল ভেড়া বলে কত জল।লক্ষ্য করে দেখুন গল্পে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত স্বরবর্ণ ও ব্যাঞ্জন বর্ণ সবগুলো রয়েছে। এটি প্রতিদিন একবার সাধনা করলে ছাত্র-ছাত্রীদের লেখা অবশ্যই সুন্দর হবে। শিক্ষার্থীরাসহ অন্যরাও চেষ্টা করে দেখতে পারেন। মনে রাখবেন হাতের লেখা অমূল্য সম্পদ। যাদের লেখা ভালো তারা জীবনে সাফল্য লাভ করতে পারে। লেখক মারা যেতে পারে;মানুষের লেখা অমর হয়ে থাকে। কথায় বলে-অমার লেখা কইবে কথা ;আমি যখন থাকবোনা।